• ঢাকা
  • শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৭ মার্চ, ২০২৪
Designed by Nagorikit.com

‘আগা নূর’ ও ‘সিকুয়েন্স’ মিলিয়েই জমে উঠেছে ঈদ বাজার

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

জাহিদ হাসান নাঈম।। ইদের আর সপ্তাহ দু’য়েক বাকী। এরই মধ্যে কুমিল্লার বিভিন্ন মার্কেট ও ফুটপাতে জমে উঠছে ঈদের কেনাকাটা। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দেখা গেছে ক্রেতাদের আনাগোনা। বিপণিগুলোতে বাড়ছে ভীড়। ঈদকে সামনে রেখে প্যান্ট-শার্ট, পাঞ্জাবি-পায়জামা, থ্রি-পিস, সেলওয়ার-কামিজ, শাড়ি-কাপড় এবং ছোটদের বাহারি ডিজাইনের পোশাকের সব বৈচিত্রময় কালেকশন নিয়ে বেচাকেনা শুরু করেছে কুমিল্লার ছোট-বড় শপিংমলের বিক্রেতারা। দেশীয় বাহারী পোষাকের পাশাপাশি যুক্ত হয়েছে ভারতীয় পোষাকের বিভিন্ন ধরণের কালেকশনও। পুরুষ ও নারীদের পোষাকের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে বিভিন্ন বৈচিত্রময় নামও।

 

মঙ্গলবার (২৬ মার্চ) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের বিপনী বিতানগুলো ঘুরে দেখা দেছে, এবার মেয়েদের আগ্রহ বেশী ‘আগা নূর’ থ্রী পিসের প্রতি। সাথে পাকিস্তানী ও আফগানী থ্রী পিসের প্রতিও আগ্রহ দেখাচ্ছেন কেউ কেউ। আর ছেলেরা আগ্রহ দেখাচ্ছেন ‘সিকুয়েন্স পাঞ্জাবি’ তে।

 

নগরীর সাত্তার খান শপিং কমপ্লেক্সের ফাইন ফেয়ারের সত্ত্বাধিকারী সাইফুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন,

মেয়েদের এবার বেশী আগা নূর থ্রি-পিসের প্রতি আকর্ষণ বেশী। পাশাপাশি, আলিয়া কাট, আফগানী ও পাকিস্তানি থ্রী পিসগুলোও এবার বেশ ভালো চলছে। গত বছরের চাইতে এবার বেশ ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে ইফতারের পর ক্রেতার সমাগম বেশী হচ্ছে।

 

সুলতান ব্র্যান্ডের ব্যবসায়ী পলাশ হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, এবার ছেলেদের পছন্দের শীর্ষে রয়েছে ‘সিকুয়েন্স’ পাঞ্জাবি। পাশাপাশি, চিলিং কটন ও দার্জিলিং পাঞ্জাবিও পছন্দ করছেন কেউ কেউ। করোনা পরবর্তী সময়ে কয়েক বছর ব্যবসা খারাপ গেলেও এবার শুরু থেকেই ভালো সাড়া পাচ্ছি। আশা করি ঈদের আগে আরো জমে উঠবে।

 

এদিকে লালমাই উপজেলা থেকে পরিবারের জন্য কেনাকাটা করতে আসা সানজিদা আকতার বলেন, পরিবারের সবার জন্য কেনাকাটা করেছি। বোনের জন্য একটা আগা নূর পছন্দ করেছিলাম। কিন্তু, দাম বেশী হওয়ায় নিই নি। আগের তুলনায় দাম কিছুটা বেশী। তাও, ঈদ সামনে থাকার কারণে কিনতে তো হবেই।

 

বন্ধুদের নিয়ে ঈদ শপিং করতে আসা শাহাদাত হোসেন বলেন, এবার সিকুয়েন্স পাঞ্জাবি ট্রেন্ডিংয়ে রয়েছে। তাই আমরা ৩ বন্ধু ৩ টি সিকুয়েন্স নিয়েছি। আগেরবারের তুলনায় দাম কিছুটা বেড়েছে। সবকিছুরই দাম বেশী, এটা আর বাদ যাবে কেন।

 

দাম বেশী নিয়ে খন্দকার হক টাওয়ারের পোষাক ব্যবসায়ী শামীম বলেন, আমাদের কিনতে হচ্ছে বেশী দিয়ে, তাই বিক্রিও বেশী দামে করতে হচ্ছে। তবে, ক্রেতাদের সাধ্যের মধ্যেই আমরা দাম রাখার চেষ্টা করছি। আমরা ক্রেতাদের ফিরিয়ে না দেওয়ার চেষ্টা করি। সীমিত লাভে পোশাক বিক্রি করে দিচ্ছি। ঈদে কুমিল্লার সর্বস্তরের মানুষের মুখে হাসি ফুটুক এটাই আমি চাই।

 

 

শহরতলী ধর্মপুর থেকে পরিবার নিয়ে শপিং করতে আসা জহির মিয়া বলেন, শেষের দিকে ভীড় বেশী থাকে, তাই এখন শপিংটা সেরে নিচ্ছি। পরিবারের সবার জন্য টুকটাক কিছু না কিছু কিনেছি। আশা করি এবারের ঈদ সুন্দরভাবে কাটাতে পারবো।

 

তবে, ক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে এজন্য কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি মার্কেটেই পর্যাপ্ত পুলিশ টহল দিচ্ছে।

 

জেলা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, এবার ক্রেতারা নির্বিঘ্নে ঈদ শপিং করতে পারবে। আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। যানজট নিরসনে আমাদের ট্রাফিক বিভাগ সার্বক্ষণিক কাজ করছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর