• ঢাকা
  • সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

আলোকিত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ।

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লায় বেসরকারি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা ও তাদের কৃতিত্বকে স্বীকৃতি দিতে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে আলোকিত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) কুমিল্লা নগরীর গোল্ডেন স্পন, জমজম টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উন্তাজুল ওলামা হযরত মাওলানা মুফতী মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা চকবাজার ইসলামিয়া আলিম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটরসের সভাপতি মোহাম্মদ টিপু চৌধুরী। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক ও স্থানীয় গুণীজনদের উপস্থিতিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। ২০২৫ সালের বেসরকারি আলোকিত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে এ সংবর্ধনায় অংশ নেয়। এর মধ্যে রাহে নাজাত স্কুলঅ্যান্ড মাদরাসা, ঢুলিপাড়া থেকে ৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। নূরে মদিনা মাদরাসা, পুরাতন মৌলভীপাড়া চকবাজার থেকে উত্তীর্ণ হয়েছে ২৬ জন। জামিউল কুরআন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদরাসা, রাজাপাড়া থেকে ২৮ জন এবং কুমিল্লা তালিমুসসুন্না মাদরাসা, গাংচুর থেকে ২৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এছাড়া কুমিল্লা দারুন নাজাদত স্কুল অ্যান্ড হিফজ মাদরাসা থেকে ৩৫ জন, আকবরিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা, টিক্কাচর থেকে ৪ জন, গাউছিয়া সুন্নীয়া ক্যাডেট মাদরাসা, দুতিয়ার দীঘিরপাড় থেকে ২০ জন এবং জামেয়া আকবরিয়া সুন্নিয়া মাদরাসা, নূরপুর থেকে ৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। রিয়াজুল জান্নাহ স্কুল অ্যান্ড মাদরাসা, সুজানগর থেকে ২০ জন, ফাইজুল কোরআন মাদরাসা থেকে ৮ জন এবং হলি চাইল্ড মাদরাসা, ইয়াছিন মার্কেট থেকে ১২ জন শিক্ষার্থী বৃত্তি লাভকরে। অন্যদিকে নূরে মদিনা একাডেমি, কুমিল্লা চান্দপুর থেকে ১২ জন, কুমিল্লা দারুসসুন্নাত মোখলেসিয়া দিনিয়া মডেল মাদরাসা, শাকতলা থেকে ১০ জন, হাসান হোসাইন (র.) সুন্নিয়া মাদরাসা, চর্থা থেকে ৯ জন এবং খাজা গরীবে নেওয়াজ মান্নানিয়া মাদরাসা থেকে ৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ওসমান জ্বিন নূরাইনমাদরাসা, কুচাইতলি থেকে ৮ জন, কুমিল্লা দারুসসুন্নাত দীনি একাডেমি, ছাতিপট্টি থেকে ৮ জন এবং দারুন নাজাত তাহফিজুল কোরআন মাদরাসা, পাথুরিয়াপাড়া থেকে ৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এছাড়া লক্ষীনগর ইসলামিক একাডেমি, লক্ষীনগর থেকে ৭ জন, আল হোসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা, পাথুরিয়াপাড়া থেকে ৩ জন, দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদরাসা, উনাইসার থেকে ৭ জন, ওয়াই ডাব্লিউ সি, বাদুরতলা কুমিল্লা থেকে ১ জন, মোগলটুলি আফতাব উদ্দিন আলিম মাদরাসা থেকে ১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সংবর্ধনা লাভ করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারি কিন্ডারগার্টেন ও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা ও সংবর্ধনা অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও উৎসাহিত হয় এবং তাদের কৃতিত্ব যথাযথভাবে স্বীকৃতি পায়। আলোকিত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের বৃত্তি পরীক্ষা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর