• ঢাকা
  • সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

কুচকাওয়াজ ও ডিসপ্লেতে প্রথম স্থান অর্জন করেছে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুচকাওয়াজ ও ডিসপ্লেতে প্রথম স্থান অর্জন করেছে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় 🇧🇩
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতায় চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শৃঙ্খলাপূর্ণ কুচকাওয়াজ, দৃষ্টিনন্দন ডিসপ্লে এবং চমৎকার উপস্থাপনার মাধ্যমে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচারকদের মুগ্ধ করে সেরা হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের অর্জন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর