• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

কুবির ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইংরেজি বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ছাদে এ আয়োজন সম্পন্ন হয়।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করীমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

আয়োজক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, ‘প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। ইফতারের মাধ্যমে আমরা সবাই একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাই, যা পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার প্রায় ২০০ জনের জন্য আয়োজন করা হয়েছিল। সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি।’

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর