• ঢাকা
  • বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লায় ডিবি-সিআইডি পরিচয়ে স্বামীকে অপহরণ, স্ত্রীকে জিম্মি করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকা আদায় ঢাকা বিমানবন্দরের পাশের কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টার :


কুমিল্লার বুড়িচংয়ে ডিবি ও সিআইডি পুলিশের পরিচয় দিয়ে এক দম্পতির বাড়িতে ঢুকে স্বামী মোঃ মোশারফ হোসেনকে অপহরণ এবং স্ত্রী কুলছুমকে জিম্মি করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং ভুক্তভোগী নারীর ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগও করা হয়েছে। পরে অপহৃত মোশারফ হোসেনের জীবন রক্ষায় পরিবারের সদস্য ও স্বজনদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে দেড় লাখ টাকা পাঠাতে বাধ্য করা হয় বলে আদালতে দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন কুলছুম।

আদালতে দাখিল করা অভিযোগের বিবরণ অনুযায়ী, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পারিকলপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই দম্পতি। গত ৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে একটি কালো রঙের হাইয়েস গাড়িতে করে ৭-৮ জন ব্যক্তি ওই বাড়ির সামনে আসেন। তাঁদের মধ্যে কয়েকজন নিজেদের ডিবি ও সিআইডি পুলিশের সদস্য পরিচয় দেন। পরে তাঁরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগীদের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে বাড়ির বাইরে যেতে বাধা দেন। একপর্যায়ে স্বামীকে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে স্ত্রীকেও অপহরণ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের একটি অজ্ঞাত কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।
সেখানে ওই নারীকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং তাঁর স্বামীর মুক্তির বিনিময়ে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্বামীকে প্রাণে বাঁচাতে পরিবারের সদস্য ও প্রবাসে থাকা স্বজনদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বিভিন্ন বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে বাধ্য করা হয়।

অভিযোগে বিভিন্ন লেনদেনের তথ্য ও ট্রানজেকশন আইডিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, কয়েক দফায় বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। সব মিলিয়ে পরিবারের পক্ষ থেকে প্রায় দেড় লাখ টাকা দিতে হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় ব্যবহার করে পরিকল্পিতভাবে অপহরণ, জিম্মি, মুক্তিপণ আদায় ও প্রতারণার ঘটনা ঘটিয়েছেন। এখনো নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন। মামলা উঠিয়ে নেয়ার জন্য এবং আরো টাকা দেয়ার জন্য। অন্যথায় সপরিবারে হত্যার হুমকি দেয়া হয়েছে ‌

এই অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় জড়িত রয়েছেন চাঁদপুর জেলা সদরের পাইকদি এলাকার মোঃ দেলোয়ার হোসেন খানের ছেলে মোঃ রাহাত খান (৪০), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজার বাগ পুলিশ টেলিকম এলাকার মোঃ আবু হোসেনের ছেলে মোঃ আঃ মান্নান (৪২), চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফটিকা গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে মোঃ আবু তাহের (৩৫), কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকার মোঃ মনু মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (৩৮) এবং এয়ারপোর্ট এলাকার খাইরুল। এর মধ্যে মোঃ রাহাত খান, মোঃ আঃ মান্নান, মোহাম্মদ আবু তাহের বর্তমানে উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়ার বাসিন্দা।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার, অপহৃত দম্পতির নিরাপত্তা নিশ্চিত এবং টাকা উদ্ধারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর