• ঢাকা
  • শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ নভেম্বর, ২০২৫
Designed by Nagorikit.com

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অসংখ্য নেতাকর্মী আহত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুদরত উল্যাহ,লাকসাম ||
কুমিল্লার লাকসামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কুমিল্লার সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলাসহ অন্তত ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় এ সংঘর্ষ হয় বলে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানিয়েছেন।

তিনি বলেন, “ঘটনার পর পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনা এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।”এ ঘটনায় আহতদের মধ্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা, বিএনপি নেতা আব্দুর রহমান বাদল ও জসিম উদ্দিন রয়েছেন। তাদেরসহ বাকিদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাকসাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজিয়া বিনতে আলম বলেন, সংঘর্ষের ঘটনায় দোলাসহ অন্তত ১৮ জন তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দোলাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা বলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছনগাঁও এলাকায় গণসংযোগে যান। এ সময় একই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দলটির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পদ আবুল কালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়।
সংঘর্ষের সময় একটি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলেও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর