• ঢাকা
  • সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের ৩ শিক্ষার্থী ৫ হাজার পিস ইয়াবাসহ আটক

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ তিন শিক্ষার্থীকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন,ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার বাঘাইয়ার চর এলাকার ইমরান নাজির (২২), তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র।

এ ছাড়া কুমিল্লার বরুড়া উপজেলার ফয়েলগাছা ইউনিয়নের ফয়েলগাছা এলাকার মো. সাফা আহাম্মদ (২১), তিনিও একই কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

অপরজন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কানুয়ার মুখ এলাকার সোহেল রানা (৩৬), যিনি আগে প্রবাসে ছিলেন।

ডিবি পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি শাহ আলম শাহ

 জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর