• ঢাকা
  • সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার ভবন থেকে কাটার, ব্লেডসহ বহিরাগত যুবক আটক

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা প্রতিনিধ

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে এক বহিরাগত যুবককে আটক করেছে কারারক্ষীরা। সোমবার (৯ মার্চ) রাতে কারা অভ্যন্তরের নির্মাণাধীন ভবনের নিচ থেকে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে একটি কাটার, ছয়টি ব্লেড, একটি ঘড়ি, দুটি চাবির রিং ও ১ গজ পরিমাণ সুতা উদ্ধার করা হয়।

আটক যুবক কুমিল্লার নগরীর ধর্মসাগরের উত্তর পাড়ের আবুল কাশেমের ছেলে মো. আশিক (২৫)।

কারাগার সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আরপি গেটের পশ্চিম দিকে (সিটি করপোরেশন গেইট বরাবর) নির্মাণাধীন ভবনের নিচে সন্দেহভাজন এক ব্যক্তিকে কারারক্ষীরা দেখতে পান। তার পরিচয় জানতে চাইলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে কারারক্ষীরা ধাওয়া করে তাকে আটক করেন।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ওই যুবক কেন কারা অভ্যন্তরে এসেছেন তা জানা যায়নি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি কিছুই বলছেন না। পরে থানায় অভিযোগ করা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর