• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ৮ আগস্ট, ২০২৫
Designed by Nagorikit.com

চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ডক্টরেট ডিগ্রিধারী ডা. লকিয়ত উল্যাকে সংবর্ধনা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হওয়া এবং মালয়েশিয়া থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করায় সুনামধন্য ওষুধ কোম্পানি বায়োফার্মা-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যাকে নিজ গ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (তারিখ) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার একতা সংঘের উদ্যোগে কুলাসার মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. লকিয়ত উল্যা। সভাপতিত্ব করেন প্রফেসর মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন আলা উদ্দিন মিশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, সাবেক ছাত্রনেতা মজিবুল ইসলাম ও সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আনোয়ার হোসেন, রকিবুল হাসান ও আবদুল হক। এ সময় কুলাসার গ্রামের কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন