মোহাম্মদ সাইদুলহক চৌদ্দগ্রাম(কুমিল্লা)
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা সংলগ্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক। নিহতের বাড়ি চিওড়া ইউনিয়নের সুজাতপুর মোল্লাবাড়ি। নিহত যুবকের নাম লোকমান হোসেন (৪২)। তিনি মৃত্যু হাবিবুর রহমান ও মৃত্যু হালিমা বেগমের বড় ছেলে। দীর্ঘদিন শারীরিক নানা জটিল রোগে আক্রান্ত হয়ে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন।
(৬অক্টোবর) বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় পরিবারের লোকদের না জানিয়ে বেরিয়ে যায়। আনুমানিক সাড়ে ৬টায় আমজাদের বাজার ফিলিং স্টেশনের রাস্তা পাড়া পাড়ের সময় বিপরীত হতে আশা অজ্ঞাত বেপরোয়া গাড়ির ধাক্কায় অচেতন হয়ে যায়। স্থানীয়রা জানতে পেরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
হাইওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা গুলজার আহমেদ জানান, নিহতের শরীরে একাধিক মারের ঝখম রয়েছে। এটি কি হত্যা নাকি দূর্ঘটনা সুরাত হাল প্রতিবেদনের পরে জানা যাবে। আপাতত আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, আমরা দুর্ঘটনার কথা শুনা মাত্রই হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ হাইওয়েতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লা/শ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :