• ঢাকা
  • সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এর অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চত্বর এবং পরিষদের সম্মুখভাগের খালের কিছু অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, পৌরসভা এলাকার কিছু দোকান মালিক যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার ফলে সর্পনালা ও মিতুল্লা খাল পুনরায় ভরাট হয়ে গেছে। এতে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এবং মশার প্রজননের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
পৌরসভা এলাকার খালসমূহ অচিরেই পরিষ্কার-পরিচ্ছন্ন করে পানি প্রবাহের উপযোগী করা হবে।
সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে—
খাল, নালা বা উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য এবং ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র ধ্বংসে নিজ নিজ অফিস প্রাঙ্গণ, বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হলো।
সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ করতে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর