• ঢাকা
  • সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ এপ্রিল, ২০২৬
Designed by Nagorikit.com

দেবীদ্বারে নিজ কন‍্যাকে ধর্ষণের অভিযোগে পিতা কারাগারে

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

দেবিদ্দার প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে নিজ কণ‍্যাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত পিতাকে আটক করে বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ২ টায় কোর্ট হাজতে চালান করেছে পুলিশ। একই সাথে ডাক্তারী পরীক্ষা শেষে ভিক্টিম (১৫)’র ১২২ ধারায় জবানবন্দী রেকর্ড করেছেন ৪ নং আদালতের বিচারক।

ঘটনাটি ঘটে মায়ের অনুপস্থিতিতে গত ৩০ মার্চ রাতে নিজ বসত ঘরে। মা মামার বাড়ি থেকে ফেরার পর বিষয়টি তার মা’কে জানালে এ নিয়ে পারিবারিক আলোচনা শেষে বুধবার (১ এপ্রিল) রাতে ভিক্টিমের মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে। অভিযান চালিয়ে আজ ভোর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।ভিক্টিমের মা’ জানান, তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ুয়া দশম ছাত্রী। তার মেয়ের প্রতি স্বামীর কুদৃষ্টি এবং অসদাচরণ সম্পর্কে তিনি জ্ঞাত ছিলেন। শেষ পর্যন্ত মেয়েকে রক্ষা করতে পারেনি। তিনি জানান তার স্বামী মোশাররফ হোসেন রাজমিস্ত্রির কাজ করতেন।

এ ব‍্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার. মনিরুজ্জামান ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, এজাতীয় ঘটনা দুঃখজনক। সামাজিক অবক্ষয়ের চুড়ান্ত প্রর্যায়। স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী উপজেলার ইউছুফপুর ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রাজমিস্ত্রী মোশাররফ হোসেন(৩৮)কে গ্রেফতার পূর্বক অভিযুক্তকে কোর্ট হাজতে চালান করেছি, ভিক্টিমের স্বাস্থ‍্য পরীক্ষা ও আদালতে জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর