• ঢাকা
  • শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ এপ্রিল, ২০২৫
Designed by Nagorikit.com

নাথেরপেটুয়া আয়েশা ছিদ্দিকা রা. মহিলা মাদরাসার ছাত্রীদের সাফল্য

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

মোঃ আলমগীর হোসেন/কুদরত উল্যাহঃ
বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) বোর্ড পরীক্ষায় এবারের ৫ম, ৭ম, ছানাবিয়া উলিয়া ও ফজিলত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সফলতা অর্জন করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নাথেরপেটুয়া আয়েশা ছিদ্দিকা রা. মহিলা মাদরাসার ছাত্রীরা।
এ পরীক্ষায় হযরত আয়েশা ছিদ্দিকা রা. মহিলা মাদরাসার ৬৯জন ছাত্রী অংশগ্রহণ করে। শতভাগ পাশসহ ১০জন ছাত্রীর এ+ অর্জন এবং ০৫জন ছাত্রী সারাদেশে একশ’ জনের মেধা তালিকায় স্থান করে নেয়।
রোববার (৩০ মার্চ) মাদরাসা কার্যালয়ে কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত ছাত্রীদের পক্ষে তাদের অভিভাবকরা সম্মাননা গ্রহণ করেন। এ সময় মাদরাসার পরিচালক মুফতি নজরুল ইসলাম ও মাওলানা মোস্তাফিজুর রহমানসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিগত বছরগুলোতেও প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করে আসছে বলে জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান মামুন। সাফল্যের এ ধারা অব্যাহত থাকার কথাও জানান তিনি।
প্রতিষ্ঠানটির এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেন ছাত্রী অভিভাবক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ অনেকেই।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর