• ঢাকা
  • শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২৬
Designed by Nagorikit.com

বিএনপি ক্ষমতায় আসলে সকল শ্রেণি পেশার মানুষের কল্যাণে কাজ করবে: মনোহরগঞ্জে-মো.আবুল কালাম

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]
Oplus_131072

কুদরত উল্যাহ,লাকসামঃ
কুমিল্লা -৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সভা করছন।
শুক্রবার (২৩ জানুয়ারি) মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নে ৯টি নির্বাচনী সভায় তিনি যোগদান করেন।

এ সময় তিনি বলেন -আগামী ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এতে আপনারা গণতন্ত্রের পক্ষের দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় আসলে সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করবে ।

তিনি বলেন -বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিপূর্বে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ সকল শ্রেনী পেশার মানুষের স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তৈরি করে রেখেছেন।
এছাড়াও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত করে এবং টেকসই উন্নয়নের রুপরেখা তৈরি করে রেখেছেন। তাই প্রতিটা নির্বাচনী সভায় উপস্থিত সকলের কাছে তিনি ধানের শীষের পক্ষে ভোট চান,এতে উপস্থিত সকলের দু হাত উঠিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ।

তিনি বলেন, বিএনপি’র জনপ্রিয়তা দেখে নির্বাচনকে বানচাল করতে একটি গোষ্ঠী বহুমুখী ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে।সকল নেতাকর্মীদেরকে ধৈর্যের সাথে বিষয়গুলো মোকাবেলা করতে হবে।সর্বোপরী কথা হলো-সকল অপশক্তিকে মোকাবিলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন,সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা,মাস্টার নুরুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ, কাতার প্রবাসী যুবদল নেতা সালেহ আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক রিনা আক্তার, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী, ওলামা দলের আহবায়ক মাওলানা মহিন উদ্দিন, সদস্য সচিব মাওলানা শামীমসহ মনোহরগঞ্জ উপজেলা ও উত্তর হাওলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর