• ঢাকা
  • শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৩
সর্বশেষ আপডেট : ১১ মার্চ, ২০২৩
Designed by Nagorikit.com

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে – জি এম কাদের

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]
সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে - জি এম কাদের
সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে - জি এম কাদের
কুমিল্লা প্রতিনিধি।
এ সরকার কোটি কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে । তারা মুক্তিযুদ্ধের কথা বলে, অথচ মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল  তা বাস্তবায়ন করছেন না।
সরকার যখন পক্ষ হয় তখন অবাধ, নিরপেক্ষ নির্বাচন আর হয় না, বরং পক্ষপাতিত্ব হয়। বাংলাদেশ এখন শ্রীলঙ্কার মতো বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে।
শনিবার (১১ মার্চ) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলার জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে
এসব কথা বলেন  জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি।
জিএম কাদের আরোও  বলেন, আজ দেশে সত্য কথা বলা যায়না, অনেকে গণতন্ত্রের কথা বলেন, অথচ দেশে আজ কোনো গণতন্ত্র নেই। বাংলাদেশকে এখন গণতান্ত্রিক দেশে বলা যাবে না। কারণ দেশে এখন স্বৈরাশাসন চলছে।
বাংলাদেশে সঞ্চয় ও রিজার্ভ কমে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ বলছে আমরা বাংলাদেশ দেশের হিসাব-নিকাশ বিশ্বাস করি না। এদিকে প্রতিদিন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, অথচ সরকারের কোনো খবর নেই। দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। সরকার সকল ক্ষেত্রে দলীয়করণ করে ফেলছে।
সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব  মুজিবুল হক চুন্নু বলেন, দেশে আজ জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মানুষ কিছুদিন পর না খেয়ে মরবে। জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করা হবে।
কুমিল্লাকে নিয়ে কোনো টালমাল চলবে না। গত ৩২ বছর দুই টি দল জালিম সরকার , এদেশকে শেষ করে দিয়েছে। আমরা চার বার আওয়ামীলীগের সহযোগিতা করছি, অথচ মানুষ আমাদের দালাল বলে ডাকে, এ সরকার ৯০ হাজার কোটি টাকা লুটপাট করছে শুধু বিদ্যুৎ খাতে।
কাদের ও ফখরুল বলেন খেলা হবে, কিসের খেলা, আপনারা দুর্নীতি,গণতন্ত্র নিয়ে খেলেছেন। এসব খেলা এদেশের জনগন  আর চায় না, জনগণ শান্তি চায়। মানুষ বিএনপি আওয়ামী ক্ষমতা আসুক আর চায় না, মানুষ মুক্তি চায়।
সম্মেলনে  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি।
এছাড়াও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাড.সালমা ইসলাম, জাপার প্রেসিডিয়াম সদস্য এস. এম ফয়সাল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া,নাজমা আক্তার এমপি, আলমগীর শিকদার লোটন,জহিরুল ইসলাম জহির, রওশন আরা মান্নান এমপি, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, সালমা ইসলাম, মকবুল শাহরিয়ার আসিফ,যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন, বেলাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা ওয়ায়দুল কবির মোহন, হুমায়ূন কবির মুন্সী, গোলাম মোস্তফা, আবুল কাশেম, ডা.আলী আহমেদ মোল্লাসহ প্রমুখ।
এর আগে দ্বি-বার্ষিক সম্মেলনে দলীয় সংগীত পরিবেশ করেন নেতাকর্মীরা। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী সম্মেলস্থলে এসে মিলিত হন। পরে এয়ার আহমেদ সেলিম কে সভাপতি ও ওবায়দুল কবির মোহন কে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।
[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর