• ঢাকা
  • সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ এপ্রিল, ২০২৬
Designed by Nagorikit.com

৩ মে থেকে চবিতে নবীনদের ক্লাস শুরু, সেদিনই ওরিয়েন্টেশন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৩ মে থেকে শুরু হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর তারিখ ৩ মে নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত তারিখে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে একযোগে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে এবং ওরিয়েন্টেশন আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চবি প্রতিনিধি

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর