কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরাজ আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: সারোয়ার হোসেন রিয়াদ।
বুধবার (১ এপ্রিল) সংগঠনের সদ্য সাবেক সভাপতি হাসিবুল ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক খাদিজা আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফয়সাল আহমেদ, আবদুল্লাহ আল আসাদ,পলাশ হাসান, রেজাউল করিম সিয়াম, মো: মোজাহিদুল ইসলাম, গাজী ছাব্বির আহাম্মদ, ফাইয়াজ মোজাম্মেল লালন, মো: সাইফ হাসান এবং মো: ইমতিয়াজ।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সাজিদুর রহমান, মো: রিমেল, মারজানা আক্তার, আমিনুল ইসলাম হৃদয়, সাবিকুন নাহার নাসফি এবং আফরিন-উল আলম রিমু।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: আশরাফুল ইসলাম ইমন, সুমাইয়া আখন্দ, আয়েশা আক্তার, মো: ফয়সাল, মো: নেয়ামত উল্লাহ এবং মাকসুদা আক্তার সাথী। অর্থ সম্পাদক হিসেবে হাসিন ইশরাক মিরাজ , উপ- অর্থ সম্পাদক ফাতেমা ইভা, দপ্তর সম্পাদক: মো: রাকিব, উপ-দপ্তর সম্পাদক আসিফ ফেরদৌস, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, উপ-প্রচার সম্পাদক ফারহানা তাসনিম নিহা, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার এবং উপ-ক্রীড়া সম্পাদক আলিফ ভূইয়া।
শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হিসেবে আছেন প্রিয়ন্তী সাহা, মীর রাব্বি, জান্নাতুল নাঈম সম্পা, রাকিবুল ইসলাম সৈকত, রাকিবুল হাসান এবং সাবিকুন নাহার লাকি।
আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ইমন হাসান, জাবের আহম্মেদ, ফাহিমা আক্তার, রাইয়ান আহমেদ ফরহাদ, ইস্রাফিল ভুইয়া এবং জিবরুল হাসান রাতুল।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মো: আলাউদ্দিন হাসান, দিয়া আফরোজ, আরিফুল ইসলাম সাগর, ফাতেমা আক্তার, আমেনা সিদ্দিকা নিপা, রাকিবুল ইসলাম, মো: সাইদুর রহমান, সাবরিনা তাজরিন তিশা এবং মো: আরমান হোসাইন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: সারোয়ার হোসেন রিয়াদ বলেন, ‘২০২৬–২৭ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। উপদেষ্টা পরিষদ আমাকে যে আস্থা দেখিয়েছে, তা সম্মানের। আগামী এক বছরে নতুন কিছু কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বর্তমান শিক্ষার্থী, অ্যালামনাই ও উপদেষ্টা পরিষদের সহযোগিতায় সংগঠনকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। বুড়িচং–ব্রাহ্মণপাড়া থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে বিবিএসএ সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ।’
সভাপতি আফরাজ আহম্মেদ বলেন, ‘বুড়িচং–ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট’স এসোসিয়েশন আমাদের পরিচয় ও পারস্পরিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা নতুন শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে, তাদের বিশ্ববিদ্যালয় জীবনে মানিয়ে নিতে সহায়তা করতে এবং শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে কাজ করতে চাই। সকলের ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা রাখছি। ঐক্যই শক্তি এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।’
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :