• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
Designed by Nagorikit.com

কুসিক নির্বাচনের দ্বিতীয় দিনেও চার প্রার্থীর প্রচার যুদ্ধ 

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

মো. রাকিব হোসেনের।।

আসন্ন ৯ই মার্চ অনুষ্ঠিতব্য (কুসিক) উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই মেয়র প্রার্থীরা নগর জুড়ে করছেন প্রচার-প্রচারণা।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যান প্রার্থীরা। বিকেলে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক এবং পথ করেন তারা।

 

এমপি বাহার কন্যা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে নির্বাচন করছেন। সকালে তিনি নগরের ১ ও ৩নং ওয়ার্ডে গণসংযোগ করেন।

 

এসময় ডা. সূচনা বলেন, আমার বাবাকে আপনার বারবার মূল্যায়ন করেছেন। চাচা আরফানুল হক রিফাতকেও আপনারা বিজয়ী করেছিলেন। এবার আমাকেও আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন এবং ডাঃ তাহসিন বাহার সূচনা বাস মার্কায় ভোট চেয়ে সকলের নিকট দোয়া চান ও সাধারণ জনতা দুই হাত তুলে সমর্থন জানান।

 

 

রাজগঞ্জ, চকবাজার, কান্দিরপাড়ের খন্দকার হক ম্যানশন ও সাত্তার খান কমপ্লেক্সে গণসংযোগ করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তিনি এবার টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচন করছেন।

 

 

গণসংযোগ চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাক্কু বলেন, গত নির্বাচনে আমাকে হারানো হয়েছিল। একটি সাত বছরের শিশুও এ কথা বলে দিতে পারবে। গতবার যে ফল দিতে আধাঘণ্টা লাগার কথা, সেখানে আড়াই ঘণ্টা সময় লাগিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এবার আমরা তার পুনরাবৃত্তি চাই না।

 

তিনি আরো বলেন, আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করে যেতে চাই। কুমিল্লা সিটির মানুষ আমাকে সে সুযোগ করে দেবে বলে আশা রাখি।

 

 

 

প্রচারণার দ্বিতীয় দিন নগরীর ১৬, ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর-রহমান মাহমুদ তানিম। তিনি হাতি প্রতীকে নির্বাচন করছেন।

 

প্রচারণাকালে তানিম বলেন, কুমিল্লার মানুষ গত ৪০ বছর ধরে আমাকে চেনে। এবার সঠিক মূল্যায়নের সুযোগ এসেছে। নগরীকে বদলে দিতে সঠিক ব্যক্তিকে খুঁজে নেবে কুমিল্লার মানুষ।

 

আগের মতো এবারও ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। প্রচারণার দ্বিতীয় দিনে বিএনপি নেতাকর্মীদের মাঠে দেখা গেছে। আগের নির্বাচনে সরাসরি কাজ করতে না পারলেও এবার অনেকেই প্রকাশ্যে নেমেছেন। নগরের বাদুড়তলা, কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ, চকবাজার ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় গণসংযোগ করেন কায়সার।

কায়সার বলেন, আমাকে দল বহিষ্কার করেছে। দলের সাথে আমার নির্বাচনের কোনো যোগসূত্র নেই। কুমিল্লার মানুষ জিম্মি। এখানে দলের কোনো প্রশ্ন নেই। এবারের নির্বাচন কুমিল্লার মানুষের জিম্মি দশা থেকে মুক্তির নির্বাচন। তাই দলমত নির্বিশেষে মাঠে নেমেছি। এর আগের নির্বাচনে অনেকে গোপনে সমর্থন দিয়েছে। কিন্তু এবার প্রকাশ্যে আমার পক্ষে কাজ করছে। নিজ দায়িত্বে মানুষ ওয়ার্ডে ওয়ার্ডে নিজেরাই কাজ করছে। মানুষ একটা সুন্দর নগরীর জন্য শেষ চেষ্টা করে যাচ্ছে।

 

২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। যে কারণে কুমিল্লা সিটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। নির্বাচন ৯ মার্চ ইভিএমে অনুষ্ঠিত হবে। এবার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার নিজ নিজ অধিকার প্রয়োগ করবেন।

 

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর