• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

চবির এএফ রহমান হলে ভোররাতে আগুন, ১০ ঘণ্টা পরও অবগত নন প্রভোস্ট

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর এএফ রহমান হল এলাকায় ভোররাতে বৈদ্যুতিক খুঁটির সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রায় ১০ ঘণ্টা পরও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না হলটির প্রভোস্ট।

শনিবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে হলের পশ্চিম পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে এ আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুনটি ৫ থেকে ১০ মিনিট স্থায়ী ছিল। এ সময় আগুনের তীব্রতা ও ঝলকানিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এএফ রহমান হল সংসদের দপ্তর সম্পাদক কামরুল হাসান জানান, হঠাৎ করেই খুঁটিতে আগুন ধরে যায়। যদিও অল্প সময়ের মধ্যে আগুন নিভে যায়, তবুও ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করে।

হল সংসদের সহ-সভাপতি কাজী শাহরিয়ার বলেন, ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সকাল থেকে মেরামতের কাজ চলছে। তবে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট সময় জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী কায়সার উদ্দিন আহমেদ জানান, বৈদ্যুতিক সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে এবং দ্রুত মেরামতের কাজ চলছে।

এদিকে দুপুর আড়াইটার দিকে হলের প্রভোস্ট ড. মোহাম্মদ তাছলিম উদ্দিন জানান, তিনি এ বিষয়ে তখন পর্যন্ত অবগত ছিলেন না। পরে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

চবি প্রতিনিধি

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর