• ঢাকা
  • রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ এপ্রিল, ২০২৬
Designed by Nagorikit.com

চিওড় আছগরিয়া ফাযিল মাদ্রাসা ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে কার্যক্রমের উদ্ভোদন করা হয়েছে ।

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার
দক্ষিন চৌদ্দগ্রামের শ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চিওড়া আছগরিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী (২৪ অক্টো:২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী ফোরামের উদ্যোগে জমকালো অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে। এরই প্রেক্ষিতে আজ (১১এপ্রিল) শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থী ফোরামের উদ্যোগে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্ভবন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোগ্রাম বাস্তবায়ন পরিচালনা কমিটির সভাপতি ও চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ ইসমাঈল হোসাইন ও গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সেক্রেটারি মু আব্দুল মুমিন মজুমদার।
অনুষ্ঠানের সভাপতি মাওলানা ইছমাইল হোসেন বলেন, চিওড়া আছগরিয়া ফাযিল মাদ্রাসা একটি প্রাচীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে অধ্যায়ন শেষ করে বিশ্বের বিভিন্ন দেশে, প্রতিষ্ঠানে ও সরকারি বিভিন্ন দপ্তরে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান অনেক মেধাবী শিক্ষার্থী তৈরির কারখানা। আমরা সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিজেদের স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করতে এক মিলন মেলার আয়োজন করতে যাচ্ছি। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক সাড়া পেলেছে। দেশ বিদেশে সকল প্রাক্তন শিক্ষার্থীরা আমাদের এই কার্যক্রমে একাত্মতা পোষণ করেছেন। আগামী ২৪ অক্টোবর আন্তর্জাতিক জাতি সংঘ দিবসে আমরা প্রাক্তন মিলন মেলার আয়োজন করতে যাচ্ছি।
এতে আরো উপস্থিত ছিলেন, মুহাম্মদ ইউনুছ চৌধুরী, মহিউদ্দিন ইকবাল, মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ ইসমাইল, হাফেজ আহমেদ ভূইয়া, জাফর আহমেদ, সাংবাদিক সাইদুলহক, মোহাম্মদ বদিউল আলম ভূঁইয়া, আব্দুল মুমিন মজুমদার প্রমুখ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর