• ঢাকা
  • শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে রবি ২০২৫-২৬ মৌসুমে সরিষা, গম, মসুর, সূর্যমুখী ও চিনাবাদামসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জামাল হোসেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ যোবায়ের আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ এনামুল হক ভূঁইয়া, কালিকাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল হাসান ও কৃষক প্রতিনিধি জামাল আহমেদ মোল্লা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মুন্সিরহাট ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার আল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার এবং উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আরিফ সোলাইমান মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষকের ঘাম ও শ্রমের বিনিময়ে আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকার সবসময় কৃষককে বাঁচাতে ও উৎসাহিত করতে বিভিন্ন প্রণোদনা দিয়ে আসছে। বক্তারা আরও বলেন, আজ যারা সার ও বীজ পেয়েছেন, তারা প্রকৃত কৃষক। এ এলাকায় প্রায় ৭০ হাজার কৃষক পরিবার রয়েছে। ধান চাষের পাশাপাশি অন্যান্য ফসল উৎপাদন বাড়াতে সবাইকে আহ্বান জানান তারা।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর