• ঢাকা
  • রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ আগস্ট, ২০২৬
Designed by Nagorikit.com

দাউদকান্দিতে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দিতে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিদিনই কোনো না কোনো প্রতিষ্ঠান চুরির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।সর্বশেষ দাউদকান্দি বড় মসজিদ, ব্র্যাক ব্যাংক এবং দাউদকান্দি বাজারের ইসলামী ব্যাংকের এসির আউটডোর ইউনিটের পাইপ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া গতকাল রাতে দাউদকান্দি বিশ্বরোড এলাকার ওয়ালটন প্লাজার ছাদ থেকেও এসির তার চুরি হয়েছে বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, একের পর এক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটলেও চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা দৃশ্যমান নয়। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।এভাবে চুরির ঘটনা অব্যাহত থাকলে দাউদকান্দির ব্যবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।চুরির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি দাউদকান্দির সার্বিক নিরাপত্তা জোরদারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা প্রশাসন ও দাউদকান্দি মডেল থানার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর