• ঢাকা
  • মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ এপ্রিল, ২০২৬
Designed by Nagorikit.com

নকল করায় ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের ২৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধ,

প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় নকল করার অভিযোগে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ২৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বুধবার ( ১ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক সভায় বিভিন্ন কলেজ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পর্যবেক্ষক ও পরীক্ষকদের উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকাশিত তালিকা অনুযায়ী, অধিকাংশ শিক্ষার্থীর বিরুদ্ধে ‘ঘ’ ধারায় শাস্তি আরোপ করা হয়েছে, যার ফলে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।প্রকাশিত তালিকা অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ঝুমা আক্তার, আফরিন আক্তার, চয়ন সাহা, আছমা আক্তার, রাব্বি মিয়া ও ওমর ফারুক। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. আশরাফ, শান্তা আক্তার, মোসা. নিপা আক্তার ও মোসা. ফাতেমা আক্তার। সমাজবিজ্ঞান বিভাগের মৌসুমী আক্তার, সমাজকর্ম বিভাগে উম্মে হানি, অর্থনীতি বিভাগে প্রিয়াংকা দাস, হিসাববিজ্ঞান বিভাগে সাফা মারওয়া তাহেরা এবং ব্যবস্থাপনা বিভাগের রেহেনা আক্তার শাস্তির আওতায় পড়েছেন।রসায়ন বিজ্ঞান বিভাগের মারুফা আক্তার, আব্দুল হালিম খান, মোসা. মুক্তা আক্তার ও মোশারফ হোসেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সানজিদা আক্তার, দিপঙ্কর পাল ঐক্য ও ফাতেমা আক্তার; প্রাণিবিদ্যা বিভাগে সুরাইয়া আক্তার ও লাইলি বেগম এবং গণিত বিভাগে মো. ফয়জুল্লাহ শাস্তিপ্রাপ্ত হয়েছেন।এবিষয়ে শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান জানান, এটি জাতীয় বিশ্বিবদ্যালয়ের নিয়ম অনুযায়ী যারা অসুদপায় অবলম্বন করেছে তাদের শাস্তি দিয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপাশের গোমারবাড়ি ও শ্রীপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে মহাসড়কের দুপাশে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মহাসড়কের মাঝখানে প্রায় ২ ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে ঢাকাগামী ও চট্টগ্রামগামী উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্ত্রিতে পড়েন যাত্রীরা।চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যানজট নিরসন করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

  • লিড এর আরও খবর