• ঢাকা
  • মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ এপ্রিল, ২০২৬
Designed by Nagorikit.com

নাঙ্গলকোটে সরকারি হাসপাতাল এখন গরুর খামার।

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

নাঙ্গলকোট প্রতিনিধ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া ২০ শয্যা হাসপাতালের ভেতরে গড়ে তোলা হয়েছে গরুর খামার।এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি এ হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু না হওয়ায় লক্ষাধিক জনগণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালে হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম শুরু হয়। তবে শুরু থেকেই প্রতিষ্ঠানটি নানা সংকটে জর্জরিত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় জনবল, চিকিৎসক ও যন্ত্রপাতির অভাবে ধীরে ধীরে অচল হয়ে পড়ে। একপর্যায়ে চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে হাসপাতাল ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় হাসপাতালটি মাদকসেবী ও বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়। এ সময়ের মধ্যে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট ও চুরি হয়ে গেছে, ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের ভেতরে গড়ে তোলা হয়েছে গরুর খামার। দেওয়াল ভেঙে গরু রাখারব্যবস্থা করা হয়েছে। রয়েছে ঘাসের স্তূপ, খামারের সরঞ্জাম ও ঘাস কাটার মেশিন। সব মিলিয়ে একটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে গোয়ালঘরে রূপান্তরের চিত্র স্পষ্ট। এ ঘটনায় হাসপাতালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওয়ার্ডবয় রাকিব হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।অভিযুক্ত রাকিব বলেন, ‘হাসপাতাল দীর্ঘদিন বন্ধ ছিল, আমিও বেকার হয়ে পড়ি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে ও অনুমতি নিয়েই গরুর খামার করেছি। শিগগিরই সরিয়ে ফেলব।’তবে তার এই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছেন। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘সে বেকার নয়; ভুল তথ্য দিয়েছে। এ বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। বরং তাকে সময় দেওয়া হয়েছে, এসব সরিয়ে নেওয়ার জন্য। তা না হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উদ্যোগে সম্প্রতি হাসপাতালটির বহির্বিভাগ (আউটডোর) চালু করা হয়েছে। প্রাথমিক চিকিৎসাসেবা শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা চালুর দাবি করেছেন স্থানীয়রা।এলাকাবাসী বলছেন, হাসপাতালের এই অব্যবস্থাপনা ও অপব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে আধুনিক চিকিৎসা সুবিধাসহ হাসপাতালটিকে দ্রুত আবারও চালু করতে ব্যবস্থা নেওয়া হোক।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপাশের গোমারবাড়ি ও শ্রীপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে মহাসড়কের দুপাশে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মহাসড়কের মাঝখানে প্রায় ২ ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে ঢাকাগামী ও চট্টগ্রামগামী উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্ত্রিতে পড়েন যাত্রীরা।চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যানজট নিরসন করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

  • লিড এর আরও খবর