• ঢাকা
  • মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ এপ্রিল, ২০২৬
Designed by Nagorikit.com

বরুড়ায় ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের’র সহায়তার নামে বিকাশ প্রতারণা, নারী সদস্য হাতেনাতে আটক

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক,

কুমিল্লার বরুড়া উপজেলার মৌলবী বাজারে অভিনব কায়দায় বিকাশ প্রতারণার চেষ্টাকালে লিপি আক্তার (৩৮) নামে এক নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার দুপুর ২টার দিকে ভুয়া মেসেজের মাধ্যমে টাকা উত্তোলনের চেষ্টাকালে তাকে ধরা হয়।আটককৃত লিপি আক্তার নোয়াখালী জেলার বাসিন্দা। তার পিতার নাম আবুল কাশেম এবং স্বামীর নাম শাহ আলম লিটন। তিনি নিজেকে ইউনিলিভার কোম্পানির প্রচারকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।লিপি আক্তার জানান, অনলাইনে তার কাছে একটি মেসেজ আসে যেখানে দাবি করা হয়— “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিকাশে আর্থিক সাহায্য প্রদান করা হবে।” উক্ত লিংকে তিনি নিজের মোবাইল নম্বর দিলে প্রতারক চক্রের পক্ষ থেকে তাকে ফোন করা হয়। ফোনের অপর প্রান্ত থেকে তাকে নির্দেশ দেওয়া হয় যে, কোনো বিকাশ এজেন্টের দোকানে গিয়ে দোকানদারকে ফোনটি ধরিয়ে দিলে ৫ মিনিটের মধ্যে টাকা পৌঁছে যাবে।নির্দেশ অনুযায়ী লিপি আক্তার বরুড়া মৌলবী বাজারের একটি বিকাশ দোকানে গিয়ে দোকানদারকে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সাথে কথা বলিয়ে দেন। প্রতারক চক্রটি দোকানদারকে বিভ্রান্ত করে একটি ভুয়া ‘ক্যাশ-ইন’ মেসেজ পাঠিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করে। এতে দোকানদারের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেন এবং চোর চক্রের সদস্য সন্দেহে ওই নারীকে আটক করেন।দোকানদার ও উপস্থিত স্থানীয়দের ধারণা, এটি একটি সুসংগঠিত প্রতারক চক্রের কাজ। তারা এভাবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বিভ্রান্ত করে প্রতিনিয়ত মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপাশের গোমারবাড়ি ও শ্রীপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে মহাসড়কের দুপাশে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মহাসড়কের মাঝখানে প্রায় ২ ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে ঢাকাগামী ও চট্টগ্রামগামী উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্ত্রিতে পড়েন যাত্রীরা।চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যানজট নিরসন করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

  • লিড এর আরও খবর