• ঢাকা
  • শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
Designed by Nagorikit.com

বিশ্ব ভালোবাসা দিবসে ‘ভালোবাসি বলতে চাই’ মিউজিক ভিডিও

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ডেস্ক রিপোর্ট ।।

বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে প্রেমের গান ‘Valobasi Bolte Chai’–এর মিউজিক ভিডিও। গানটির ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সি. এফ. জামান।

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি. বি. জামানের একমাত্র সন্তান সি. এফ. জামান ছোটবেলা থেকেই সেট ও ক্যামেরার পরিবেশে বড় হয়েছেন। বাবার পথ অনুসরণ করে নির্মাতা হওয়ার স্বপ্ন লালন করেছেন তিনি। গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর ব্র্যান্ড মার্কেটিংয়ে যুক্ত থাকলেও সৃজনশীল নির্মাণেই খুঁজে পেয়েছেন নিজের পরিচয়।

‘Valobasi Bolte Chai’ প্রসঙ্গে সি. এফ. জামান বলেন,
“ভালোবাসা অনেক সময় আমরা বলতে পারি না। এই গানটি সেই না–বলা অনুভূতির জায়গা থেকে তৈরি। এটি কেবল একটি ভিডিও নয়, বরং এক ধরনের আবেগের যাত্রা।”

গানটি লিখেছেন, সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতীম রায়। সংগীতায়োজন করেছেন রুপন চৌধুরী। অভিনয়ে আছেন মামুন খান, পার্থ প্রতীম রায় ও সুষ্মিতা।

উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত এই ভিডিও ইতোমধ্যে প্রকাশের পর দর্শকদের ভালোবাসা পাচ্ছে। নির্মাতা হিসেবে এটি সি. এফ. জামানের জন্য একটি বিশেষ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • বিনোদন এর আরও খবর