• ঢাকা
  • শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা; ৫ মাসের কারাদণ্ড

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকের টাকা জোগাতে বাবাকে মারধরের অভিযোগে মো. নুরে আলম (৪০) নামে এক ব্যক্তিকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নুরে আলম উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল গ্রামের বাসিন্দা এবং মো. শাহজাহানের ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত নুরে আলম মাদকের টাকার জন্য নিয়মিত পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। বিশেষ করে নিজের বাবাকে মারধর করে টাকা আদায়ের চেষ্টা করতেন। এতে অতিষ্ঠ হয়ে তার বাবা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় নুরে আলমকে আটক করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানান, আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতে নুরে আলম দোষ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।তিনি আরও বলেন, মাদক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর