ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
মা*দকের টাকার জন্য নিজ বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার সদর এলাকার নুরুল ইসলামের ছেলে শিপন (২৩) এবং দক্ষিণ তেঁতাভূমি গ্রামের মফিজুল ইসলামের ছেলে রবিউল হাসান (২৪)।জানা যায়, মাদকাসক্ত রবিউল হাসান দীর্ঘদিন ধরে নেশায় জড়িয়ে পড়ে পরিবারের উপর নির্যা*তন চালিয়ে আসছিল। সোমবার সকালে ইয়া*বা সেবনে বাধা দিলে সে তার বাবা মফিজুল ইসলামকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করে।এদিকে অপর দণ্ডপ্রাপ্ত শিপনের বিরুদ্ধে অভিযোগ, সে মাদকের টাকা জোগাড় করতে নিজ বাড়ি ও আশপাশের বিভিন্ন স্থান থেকে চু*রি করত। তার অত্যা*চারে পরিবার অতিষ্ঠ হয়ে পড়ে।রবিউলের বাবা মফিজুল ইসলাম বলেন, “ছেলেকে উন্নত জীবনের আশায় বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু দেশে ফিরে সে মা*দকাসক্ত হয়ে পড়ে এবং প্রায়ই আমার ওপর হামলা চালায়।”অপরদিকে শিপনের বাবা নুরুল ইসলাম বলেন, “ছেলেকে মানুষ করতে অনেক কষ্ট করেছি, কিন্তু সে মাদকের জন্য চু*রি-ডা*কাতিতে জড়িয়ে পড়েছে। তার অত্যা-চারে আমরা অতিষ্ঠ।”উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, “ব্রাহ্মণপাড়ায় উদ্বেগজনক হারে যুবসমাজ মা*দকে জড়িয়ে পড়ছে। গত এক মাসে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :