• ঢাকা
  • বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুদরত উল্যাহ, লাকসামঃ-
মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খানাতুয়া প্রিমিয়ার লীগের এই আয়োজন এলাকায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে। শুক্রবার (২৭ মার্চ) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী স্কুল মাঠে আয়োজিত খানাতুয়া প্রিমিয়ার লীগ (কেপিএল)-২০২৬ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক মোঃ সফিকুর রহমান সফিক।
তিনি আরও বলেন, সুস্থ ও সবল প্রজন্ম গড়তে মাঠের লড়াই অপরিহার্য। খেলাধুলা তরুণদের সুশৃঙ্খল হতে শেখায় এবং তাদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের যুবসমাজকে এভাবে খেলার মাঠের সাথে সম্পৃক্ত রাখতে হবে।
বিএনপি নেতা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ এবং উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদী।
অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কাদের, মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজাদ, ইব্রাহিম খলিল ও জাহাঙ্গীর আলম।
এছাড়াও অনুষ্ঠানে মৈশাতুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর মান্নান, সদস্য সচিব শরিফুল ইসলাম, যুবদল নেতা মোজাম্মেল এবং স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল নিউ ন্যাশন এবং রানারআপ দল নাইস স্টোর এর খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর