• ঢাকা
  • শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ এপ্রিল, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লায় রিকশা আরোহীদের পথরোধ করে ছিনতাই, দুইজন গ্রেফতার

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

নিউজ ডেক্স, কুমিল্লা জার্নাল।

কুমিল্লা কোতয়ালী মডেলথানাধীন এলাকায় রিকশা আরোহী দুই যাত্রীর পথরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের সময় উত্তর চর্থা এলাকার দারোগাবাড়ি মাজার থেকে নানুয়ার দীঘির উদ্দেশ্যে রিকশাযোগে যাওয়ার পথে দুই যাত্রীর গতিরোধ করে মোটরসাইকেলে আসা তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী। এসময় তারা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার পর ভিকটিমের অভিযোগের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী—মোঃ ইমরান হোসেন (৩১), ওরফে এমু এবং ফয়সাল আহমেদ (৩০)-কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, অপর জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর