• ঢাকা
  • শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জুলাই, ২০২৬
Designed by Nagorikit.com

কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের আইসিটি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নাফিস জয়।

বৃহস্পতিবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ঈশিতা ফারহানা তন্দ্রা এবং সজীব আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রকিবুল ইসলাম, ফারিয়া তাসনিম মুন, বিভা মান্নান, মাহমুদুল হাসান সবুজ এবং ইব্রাহিম শাহরিয়ার সাগর। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন ইন্দ্রজিৎ মন্ডল। যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হিসেবে জুবায়ের জোয়াদ্দার বর্ষণ, রায়হান মিথ, আকাশ দাস এবং সজল ইসলাম। 

আরো রয়েছেন, অর্থ সম্পাদক হিসেবে প্লাবন আহমেদ, সহকারী- অর্থ সম্পাদক সারাফাত হোসেন নাবা এবং জুবায়ের হোসাইন জয়, ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান জিসান, সহকারী-ক্রীড়া সম্পাদক মো: রাকিব হাসান, মো: ইহসানুল হক সাকিব, মো: পরশ ইসলাম, দপ্তর সম্পাদক মো: আরাফাত খান, সহকারী- দপ্তর সম্পাদক মো: শিহাব বিশ্বাস, আসাদুজ্জামান মুন্না এবং রাকিব হোসেন, প্রচার সম্পাদক আবু ইশরাক আহম্মেদ, উপ-প্রচার সম্পাদক ফরিদ হাসান অন্তর।

তাছাড়াও সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে নাজিফা খানম, মেহেদী হাসান রিকু, আয়শা খাতুন এবং মোহাম্মদ আরজু খান।

এ বিষয়ে নব্য সভাপতি সজীব বিশ্বাস বলেন, “খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা। এই দায়িত্ব শিক্ষার্থীদের ভালোবাসা ও আস্থার প্রতীক। ​সবার সহযোগিতা ও মূল্যবান পরামর্শ নিয়ে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণ, সাংস্কৃতিক বিকাশ ও ন্যায্য স্বার্থ রক্ষায় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঐক্য ও সেবার হাত ধরে আমরা একসঙ্গে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারব।”

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর