কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ ) ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আহসানউল্লাহ, বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি জনাব মুহাম্মদ আব্দুল মাজেদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো: ইলিয়াস শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল হাসান এবং সাতকানিয়া কলেজের লেকচারার মো: শাহজালাল।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আহসানউল্লাহ বলেন, “চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এবারের আয়োজন সুন্দর হয়েছে। আমি আশাকরি ভবিষ্যতে আরো বেশি সুন্দর আয়োজন হবে।”
অধ্যাপক ড. মঈনুল হাসান বলেন, ”চট্টগ্রাম থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষক-শিক্ষার্থীরা মূলত একটি অভিন্ন পরিবার। আমাদের এই পরিবারের প্রত্যেকের সুবিধা-অসুবিধা ও ভালো-মন্দের দেখভাল করা আমাদের দায়িত্ব। আমি চট্টগ্রাম সমিতির প্রতি বিশেষভাবে অনুরোধ জানাই, তারা যেন আমাদের এই মেধাবী শিক্ষার্থীদের লব্ধ জ্ঞান ও মেধাকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করে দেন।”
চট্টগ্রাম সমিতির সভাপতি মুহাম্মদ আব্দুল মাজেদ বলেন, “আমার প্রতিষ্ঠানে প্রতিবছরই মাস্টারস পাশ ১০০ এর মতো মানুষকে ইন্টার্নশীপ কিংবা চাকরির সুযোগ দেয়া হয়। এবার থেকে আমি প্রথম অগ্রাধিকার দিবো কুমিল্লায় অধ্যায়নরত চট্টগ্রামের শিক্ষার্থদের।”
চট্টগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ” চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :