কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা বন্ধকের মোটরসাইকেল ফেরত না পেয়ে মো.মাসুক মিয়া(৩৩)নামের এক যুবককে ছুরিঘাত করে হত্যা করা হয়েছে।
মাসুক মিয়ার দুটি ফুটফুটে ছোট অবুঝ মেয়ে আছে।
রোববার (২০ মার্চ) রাত সাড়ে ৬ টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত মাসুক মিয়া মাঝিগাছা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনা নিহত ভাই মো.জালাল(৪০),অভিযুক্ত একই এলাকায় সফিকুর রহমানের ছেলে ওহিদুর রহমান(৩৫)ও ভূটু মিয়া পুলিশের হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ৫ বছর আগে ওহিদুর রহমান মাসুক মিয়া কাছে মোটরসাইকেল বন্ধক রেখে বিদেশ যায়,দেশে ফিরে মোটর সাইকেল ফের চাইলে,এ নিয়ে দুইজনের মাঝে কথা কাটাকাটি সৃষ্টি হয়।বেশ কিছুদিন মাসুকের সাথে প্রতিবেশী নাসিরের বিরোধ চলে আসছিল।
রবিবার সন্ধ্যায় এক পর্যায়ে নাসির মামুন বাড়ি সামনে মাসুক ও তার ভাই জালাল সাথে মারামারি এক পর্যায় ছুরিকাঘাত মাসুক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুককে রাত সাড়ে ৮ টার দিকে মৃত ঘোষণা করেন।
রাত ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) সোহানুর ইসলাম সরকার বলেন,ঘাতক ওহিদুর রহমান দীর্ঘদিন ধরে সৌদী প্রবাসী ছিল ।তাদের মাঝে পূর্ব শত্রুতা রয়েছে। মাসুক মিয়াকে ধারালো অসত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে ঘটনা ঘটে । লাশ সুরতহাল করার জন্য মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন আসলে সবকিছু বলা যাবে। আরও তদন্ত করে আমরা আমনাদেরকে বিস্তারিত জানাতে পারব। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা মামলা না হলেও মামলার পক্রিয়া চলমান রয়েছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :