• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ নভেম্বর, ২০২৫
Designed by Nagorikit.com

চবিতে পরিবেশ–সচেতনতা বাড়াতে ‘ক্লিন ক্যাম্পাস ডে উইথ চাকসু’ অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশ-বিষয়ক সাক্ষরতা বৃদ্ধি এবং সলিড ওয়েস্ট–ফ্রি ক্যাম্পাস গঠনের লক্ষ্য নিয়ে ‘ক্লিন ক্যাম্পাস ডে উইথ চাকসু’ কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে পায়রা উড়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের ২৪ জন পরিচ্ছন্নতা কর্মী এবং ৩০০–এর বেশি শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ সম্পন্ন হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন, গোল চত্বর, শহীদ মিনার, বুদ্ধিজীবী চত্বর, ছেলেদের হল, মেয়েদের হল, চাকসু ভবন, নতুন ও পুরাতন কলা অনুষদ, বোটানিক্যাল গার্ডেন, জীববিজ্ঞান অনুষদ এবং বিজ্ঞান অনুষদসহ মোট ১২টি পয়েন্টে পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপ–উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দীন বলেন,
“বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ আরও সুন্দর রাখতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আজকের আয়োজন নিয়মিত করা গেলে ক্যাম্পাস আরও পরিচ্ছন্ন থাকবে।”

উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন,
“১৯ সেপ্টেম্বর ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়কে প্রায় আবর্জনার স্তূপ মনে হয়েছিল। এখন ক্যাম্পাসের পরিবেশ ক্যান্টনমেন্টের সঙ্গে তুলনীয়। শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাণবন্ত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এজন্য তাদের অভিনন্দন।”

চাকসুর সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক তাহসিনা রহমান বলেন,
“আজকের কর্মসূচির মাধ্যমে পরিবেশ–বিষয়ক সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান, চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহানসহ গ্রিন ভয়েস, আওয়ার গ্রীন ক্যাম্পাস, ক্যারিয়ার ক্লাব, কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, চবি সায়েন্টিফিক সোসাইটি, ইউথ থ্রি–আর সোসাইটি, পিএডিএফসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

মোতাহের উদ্দিন
চবি প্রতিনিধি

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর