• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে ভারতীয় চো’রা’চা’লা’ন পণ্য সহ আ’লীগ নেতা আ’ট’ ক।

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রাম প্রতিনিধি।

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৫ বস্তা ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিসসহ আহসান উল্লাহ নামে এক আ’লীগ নেতাকে আটক করেছে র‌্যাব। এসময় একটি মিনি ট্রাকও জব্দ করা হয়।আটককৃত আহসান উল্লাহ চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের মোকশেদ মিয়ার ছেলে। সে পৌরসভা আ’লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিল।চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে র‌্যাব-১১ (কুমিল্লা) চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা এলাকায় অভিযান চালিয়ে ২৫ বস্তা ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিসসহ আহসান উল্লাহকে আটক করে। পরে আটককৃত মালামাল, গাড়িসহ আহসান উল্লাহকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করে র‌্যাব।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান, শাড়ি ও থ্রি-পিস আটকের ঘটনায় অভিযুক্ত আহসান উল্লাহকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের হয়েছে। পরে আটকৃত আহসান উল্লাহকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর