• ঢাকা
  • শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

লাকসামে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে এক সৌদি প্রবাসী নিহত​

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

লাকসাম প্রতিনিধি ।

কুমিল্লার লাকসামে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় মোঃ মহসিন (২৮) নামে এক সৌদি প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রাত ৮টার দিকে লাকসাম পৌরসভার পেয়ারাপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহত মহসিন পেয়ারাপুরের উত্তর পশ্চিম গাঁও এলাকার রিকশাচালক মোঃ দুদু মিয়ার ছেলে।​পারিবারিক সূত্র জানায়, ছুটিতে সৌদি প্রবাসী মহসিন সম্প্রতি দেশে আসেন। কয়েক দিন পর আবারও প্রবাসে চলে যাওয়ার কথা ছিল। আজ রাতে নিজ এলাকায় তিনি মোটরসাইকেল চালানো শিখছিলেন। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশে একটি বাড়ীর সীমানা দেয়ালের সাথে ধাক্কা লেগে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। এরপর তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পরিবারের উপার্জনক্ষম এই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর