লালমাই উপজেলা প্রতিনিধি।
লালমাই উপজেলাতে পরকীয়া সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ কন্যাসন্তানসহ পলাতক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৃহবধূ নাইমা আক্তার, তিনি জয়নগর এলাকার মিয়াজী বাড়ি জাকির হোসেনের স্ত্রী।
ভুক্তভোগী পরিবার জানায়, ভূলইন দক্ষিণ ইউনিয়ন এর আমুয়া মধ্যম পাড়ার বাসিন্দা আব্দুল রহিমের মেয়ে নাইমা আক্তার সম্প্রতি তার কথিত পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এ সময় তিনি ঘরে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ৫.৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ব্যাংকে জমাকৃত প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে গেছেন বলে পরিবারের অভিযোগ।
আরও জানা যায়, জাকির হোসেন ও নাইমা আক্তারের সংসারে প্রায় দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই শিশু সন্তানকেও সঙ্গে নিয়ে গৃহবধূ পলাতক হয়েছেন।
জাকির হোসেনের পরিবার দাবি করেছে, শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা অন্তত কন্যাসন্তানকে ফেরত চান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :