• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ জুলাই, ২০২৬
Designed by Nagorikit.com

জলাবদ্ধতায় ভিক্টোরিয়া কলেজের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কেন্দ্র পরিবর্তন, নতুন কেন্দ্র কান্দিরপাড়স্থ উচ্চমাধ্যমিক শাখায়

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুরস্থ ডিগ্রি শাখায় জলাবদ্ধতা ও পার্শ্ববর্তী এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা-২০২৫-এর সব পরীক্ষা কান্দিরপাড়স্থ রানীর দিঘী উচ্চমাধ্যমিক শাখায় অনুষ্ঠিত হবে।

রোববার (২৬ জুলাই) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, আগামী ২৮ জুলাই থেকে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা-২০২৫-এর রুটিন অনুযায়ী সকল পরীক্ষা দুপুর ১টা ৩০ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কান্দিরপাড়স্থ (রানীর দিঘী) উচ্চমাধ্যমিক শাখায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের সুবিধার্থে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে অনুরোধ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর