• ঢাকা
  • সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ জুলাই, ২০২৬
Designed by Nagorikit.com

জলাবদ্ধতায় ভিক্টোরিয়া কলেজের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন, নতুন কেন্দ্র কান্দিরপাড়স্থ উচ্চমাধ্যমিক শাখায়

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

রাকিব হোসেন: জলাবদ্ধতার কারণে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুরস্থ ডিগ্রি শাখার পরিবর্তে কান্দিরপাড়স্থ (রানীর দিঘী) উচ্চমাধ্যমিক শাখায় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হবে।রোববার (২৬ জুলাই) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৮ জুলাই থেকে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা-২০২৫-এর রুটিন অনুযায়ী সব পরীক্ষা দুপুর সাড়ে ১টায় কান্দিরপাড়স্থ (রানীর দিঘী) উচ্চমাধ্যমিক শাখায় অনুষ্ঠিত হবে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, বর্ষাকালে ধর্মপুরস্থ ডিগ্রি শাখায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এবং পার্শ্ববর্তী এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পরীক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে অনুরোধ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর