• ঢাকা
  • সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬
Designed by Nagorikit.com

মনোহরগঞ্জে ঝলম দক্ষিণ ইউপি নির্বাচন: আলোচনার কেন্দ্রবিন্দুতে আলী আশরাফ চৌধুরী সুমন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্ষিণ ঝলম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন আলী আশরাফ চৌধুরী (সুমন)। পোমগাঁও গ্রামের এ প্রার্থী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বর্তমানে তিনি ৫ নম্বর দক্ষিণ ঝলম ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রামের শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন সুমন। ভোটারদের সঙ্গে মতবিনিময়,উঠার বৈঠক, এলাকার বিভিন্ন সমস্যা,সমাধান ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে, নিজের প্রার্থিতার পক্ষে জনসমর্থন গড়ে তুলেছেন তিনি।
স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি ইউনিয়নের মানুষের সঙ্গে সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগকে নিজের রাজনৈতিক পথচলার অন্যতম শক্তি হিসেবে দেখছেন আলী আশরাফ চৌধুরী সুমন। তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা,শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা,তরুণ সমাজকে খেলাধূলা উৎসাহ ও সহযোগিতা,মাদকমুক্ত সমাজ গড়া,তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁকে চেয়ারম্যান পদে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।
সুমনের ঘনিষ্ঠরা বলছেন, দক্ষিণ ঝলম ইউনিয়নের উন্নয়ন,যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দিতে চান। বিশেষ করে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথাও তুলে ধরছেন তিনি।
আলী আশরাফ চৌধুরী সুমন বলেন, “দক্ষিণ ঝলম ইউনিয়নের মানুষের পাশে থেকে দীর্ঘদিন কাজ করার চেষ্টা করেছি। সুযোগ পেলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর,উন্নত,মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
নির্বাচন যত ঘনিয়ে আসছে, দক্ষিণ ঝলম ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতাও অনেক বাড়ছে। ফলে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও তৃণমূলের সমর্থনের হিসাব-নিকাশে কার অবস্থান কতটা শক্তিশালী হয়—সেদিকেই এখন নজর ইউনিয়নবাসীর।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর