• ঢাকা
  • বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫
Designed by Nagorikit.com

মনোহরগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সামিরা আজিম দোলা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুদরত উল্যাহ,লাকসাম-মনোহরগঞ্জ ||
কুমিল্লা মনোহরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলা যুবদলের অন্তর্গত মনোহরগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালীটি মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মনোহরগঞ্জ বাজার হয়ে পৌরসভা ভবন এলাকায় ঘুরে দলীয় সামনে এসে শেষ হয়।

যুবদল নেতা,,, রবিউল হোসেন সঞ্চালনায়
মনোহরগঞ্জ উপজেলা যুবদলের ব্যানারে শতাধিক নেতা-কর্মী বাংলাদেশের পতাকা, দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা -৯ (লাকসাম – মনোহরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী এবং সাবেক সংসদ সদস্য মরহুম কর্নেল অবঃ এম আনোয়ার উল আজিমের কন্যা সামিরা আজিম দোলা।

সার্বিক তত্ত্বাবধান করেন- হুমায়ুন কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল অব: এম আনোয়ারুল আজিম এর কন্যা ও আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী,,,, সামিরা আজিম দোলা।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই চেয়ারম্যান, লাকসাম পৌরসভা বিএনপি যুগ্ন আহবায়ক হাজী জসীমউদ্দীন, যুবদল নেতা মইনুদ্দিন, আলী পারভেজ, মাহবুব আলম, আবুল কাসেম, সাইফুল ইসলাম সোহাগ, সালে আহমদ।
ছাত্রদল নেতা,, সাইফুল ইসলাম ,,ওমর ফারুক জিসান, মহসিন, মাসুদ রানা, কাজী জাহিদ, তুষার, সোহাগ সহ অন্যন্যরা

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও তরুণ সমাজকে সংগঠিত করতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন আমাদের নবউদ্দীপনা দিয়েছে।”

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুবদল সবসময় তরুণদের নেতৃত্ব গঠনে এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে অগ্রণী ভূমিকা রাখে। প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের একতা ও উদ্দীপনা দৃঢ় করছে।”

বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন বলেন, “তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। আমি যুবদলের উদ্যোগকে সমর্থন জানাই এবং সবসময় তাদের সার্বিক সহযোগিতা চালিয়ে যাব।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর