শাহরিয়ার ইমন জয়।।
দারুল উলুম কুমিল্লা ও তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মুফতি আহমাদ হানজালা ক্বাসেমী (রহ.) এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার বড় মসজিদে এই আয়োজন করা হয়।
তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসার মুহ্তামিম মুফতি হাবিবুল বাশার ক্বাসেমীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্বওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর সদস্য শায়েখ মু. মিজানুর রহমান, তাযকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসার মুহ্তামিম মাওলানা ওমর ফারুক, দারুল ইলম উত্তরা মাদ্রাসার মুহ্তামিম মুফতি হোসাইন আহমাদ ক্বাসেমী, কুমিল্লা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মহিউদ্দিন মাসুম, মাদ্রাসায়ে হোসাইনিয়া কুমিল্লার মুহ্তামিম মাওলানা মোতাহের হোসেন, জান্নাতুন নাঈম মহিলা মাদ্রাসার মুহ্তামিম মাওলানা সালমান হোসেন, মাওলানা ইব্রাহিম হোসেন, এক্সপার্ট আইটি পার্কের সিইও ফ্রিল্যান্সার ওমর ফারুক।
এসময় আরও উপস্থিত ছিলেন- দারুল উলুম কুমিল্লা ও তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসার পরিচালক মুহাম্মদ জাহিদুল ইসলাম আরাফাত, মাদ্রাসার সভাপতি মু. ইউনুস আলী বাকী, মোত্তাসিম বিল্লাহ সিয়াম, রবিউল হাসান, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান রিফাত, মাহমুদুল হাসান আরিফ প্রমুখ।
পরে সভায় সকলের সম্মতিক্রমে মুফতি আহমাদ হানজালা ক্বাসেমী (রহ.) এর স্মরণে ‘হানজালা ক্বাসেমী ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের ঘোষণা করা হয়।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :