• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ মে, ২০২৬
Designed by Nagorikit.com

যেভাবে কুরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ করবেন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কাল বাদে পরশু পবিত্র ঈদুল আজহা। দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আনন্দের এবং ত্যাগের দৃষ্টান্ত স্থাপনের দিন। আর্থিকভাবে সাবলম্বীদের জন্য কুরবানি করা ওয়াজিব। গুরুত্বপূর্ণ এই ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা যায়।

কুরবানির গোশত তিন ভাগ করা সুন্নত। এক ভাগ নিজের ও পরিবারের জন্য। আরেক ভাগ আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের জন্য। আর তৃতীয় ভাগ হলো গরিব-অসহায় ও দুস্থদের জন্য।কুরবানি সময় অনেক গোশত দেখে অনেকে বিচলিত হয়ে পড়েন। সঠিক পদ্ধতি জানা থাকলে এটা কোনো সমস্যাই না। ফ্রিজে সংরক্ষণের নিয়ম জানা থাকলে গোশতের স্বাদ, পুষ্টিগুণ নষ্ট হবে না। এজন্য ফ্রিজ পরিষ্কার পরিছন্ন রাখা এবং কুরবানির গোশত দীর্ঘদিন ভালো রাখার কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও শরিয়তসম্মত নিয়ম জেনে নেই।

কিছু জরুরি ধাপ অনুসরণ করতে হবেপানি ঝরানো: গোশত সংগ্রহের পর ধুয়ে সম্পূর্ণ পানি ঝরিয়ে তারপর রাখতে হবে।খোলা অবস্থায় না রাখা: ভেজা বা রক্তসহ গোশথ খোলা অবস্থায় ফ্রিজে রাখা একেবারেই নিরাপদ নয়। গোশত রাখার জন্য ফুড-গ্রেড পলিথিন বা ঢাকনাযুক্ত কন্টেইনার ব্যবহার করতে হবে।ছোট ছোট অংশে বা ‘ফ্যামিলি প্যাক’ তৈরি অনেকে বড় প্লাস্টিকের ব্যাগে এক গাদা গোশত একসঙ্গে ফ্রিজে রেখে দেন, যা অত্যন্ত ভুল পদ্ধতি।একবারের অংশ আলাদা করা: গোশত সবসময় ছোট ছোট ভাগে বা ‘ফ্যামিলি প্যাক’আকারে সংরক্ষণ করা সবচেয়ে কার্যকর।পুনরায় ফ্রিজিং না করা: ফ্রিজ থেকে একবার গোশত বের করে বরফ গলানোর পর, তা রান্না না করে পুনরায় আবার ফ্রিজে রেখে দিলে গোশতের মান ও পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। অন্য খাবার থেকে দূরত্ব বজায় রাখাফ্রিজের নরমাল বা ডিপ উভয় অংশে কুরবানির কাঁচা গোশথ রাখার সময় সেটিকে আগে থেকে রান্না করা খাবার, ফলমূল বা মিষ্টি জাতীয় জিনিস থেকে সম্পূর্ণ আলাদা রাখুন।ডিপ ফ্রিজে গোশত কতদিন ভালো থাকেসঠিক উপায়ে ডিপ ফ্রিজের মাইনাস তাপমাত্রায় সংরক্ষণ করা হলে কুরবানির গরুর গোশত সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত সম্পূর্ণ ভালো ও খাওয়ার উপযোগী থাকে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • স্বাস্থ্য সংবাদ এর আরও খবর