• ঢাকা
  • বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ আগস্ট, ২০২৬
Designed by Nagorikit.com

কুবির বিজয়-২৪ হলে আবাসিক শিক্ষার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হল ব্যবস্থাপনার সামগ্রিক অবস্থা, ডাইনিয়ের খাবারের মান উন্নয়ন, স্যানিটেশন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় বিজয়-২৪ হলের টিভি রুমে সংশ্লিষ্ট হলটির প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খানের সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবাসিক শিক্ষার্থী মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত। 

উক্ত মত বিনিময় সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে হলের খাবারের মানোন্নয়ন, হলের পর্যাপ্ত স্যানিটাইজেশন ব্যবস্থার পরিবর্তন, জরুরি পরিস্থিতিতে টেকনিশিয়ানদের দ্রুত যোগাযোগ, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হল পরিবেশ নিশ্চিতের মতো গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে দাবি জানানো হয়।

মতবিনিময় সভায় উপ-উপাচার্য ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন দু’জনই হলের সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ সম্পর্কে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

সামগ্রিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘হলের সকল সমস্যা একই সময়ে সমাধান করা সম্ভব নয়। প্রথমে আমরা খাবারের মানোন্নয়ন এবং হলের স্যানিটাইজেশন এ বিষয় দুটো সমাধানের উদ্যোগ গ্রহণ করব। পরবর্তীতে আমরা প্রয়োজনের ভিত্তিতে গুরুত্ব অনুযায়ী ধাপে ধাপে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করব।’

মতবিনিময় সভার সভাপতি বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান বলেন,’আমাদের হলের প্রধান সমস্যা হলো ডাইনিং, এখানে এমনও সময় গিয়েছে যখন দিনে প্রায় ২৫০-৩০০ জন শিক্ষার্থী মিল খেয়েছেন। কিছুদিন পূর্বেও সংখ্যাটা এমন ছিল। আমাদের এই সমস্যার নেপথ্যে কারণ খুঁজে বের করে সমাধান করা দরকার।’

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর