• ঢাকা
  • শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২৬
Designed by Nagorikit.com

গণভোটে হ্যাঁ বিজয় হলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের চির বিদায় হবে -জসিম উদ্দিন সিআইপি

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুদরত উল্যাহ, লাকসামঃ-

১২ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে ভোটারগণ হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করতে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সোমবার (৯ফেব্রুয়ারী) দুপুর ১২টায় মনোহরগঞ্জ বাজারে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি।
এসময় তিনি বলেন -বাংলাদেশ সৃষ্টির পর থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে শোষিত হয়ে আসছে।১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও দেশের সকল নাগরিক এখনও সমান অধিকার ভোগ করতে পারছেননা।
কেননা, যে যেভাবে ক্ষমতা প্রাপ্ত হয়,সে সেভাবেই ক্ষমতার অপপ্রয়োগ করে আসছে।
২০২৪সালের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানের মূল কারণ এবং লক্ষ্য ছিলো বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। তাই আগামী ১২তারিখের গণভোটে মনোহরগঞ্জ উপজেলার সকল শ্রেনী পেশার মানুষ যেন হ্যাঁ এর পক্ষ্যে ভোট প্রয়োগ করে, সে লক্ষ্য এবং উদ্যেশ্য বাস্তবায়ন করা সম্ভব।
এতে ফ্যাসিবাদের মূল উৎপাটনের মাধ্যমে সাম্যের ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে।

এ-সময় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম।
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য এডভোকেট আশিকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মিয়াজি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর