• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ জানুয়ারি, ২০২৬
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]


চৌদ্দগ্রাম প্রতিনিধি:
চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক—এ বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন তাঁর বক্তব্যে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. কে. এম. মীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং বিদ্যালয়ের দাতা সদস্য আবু তাহের মাসুম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল হামিদ ও নাজমুল হাসান।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর