• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মে, ২০২৬
Designed by Nagorikit.com

লালমাইতে মাদ্রাসাছাত্রীকে যৌন নির্যাতন: বিচারের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লার লালমাইতে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী এবং স্থানীয় জনতা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে অভিযুক্তের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। রোববার (১০ মে) দুপুরে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত এনায়েত উল্লাহ স্থানীয় যুক্তিখোলা বাজারের ‘এনায়েত টেলিকম’ নামের একটি দোকানের মালিক।স্থানীয় সূত্র ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, দুপুরে যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সপ্তম শ্রেণির ওই ছাত্রী বাজারে যায়। এ সময় এনায়েত উল্লাহ তাকে নিজের দোকানের ভেতরে আটকে রেখে যৌন নির্যাতন করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করেন। তবে ঘটনার পরপরই অভিযুক্ত দোকান বন্ধ করে পালিয়ে যায়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর