চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী ছুপুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা ছাত্র সংসদের উদ্যোগে এই পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার (২৬ জুন) বিকেলে মাদরাসা মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।মাদরাসা ছাত্র সংসদের ভিপি আবুল বাসার আসিফের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ পরিষদ কুমিল্লা জেলা দক্ষিণের প্রচার সম্পাদক সেফায়েত উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির অন্যতম সদস্য মাওলানা আবুল হাসেম এবং ছাত্র কল্যাণ পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার সেক্রেটারি শাহিন আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্র সংসদের জিএস শামিমুর রহমান, এজিএস তানভির চৌধুরী ও মিডিয়া সম্পাদক আমিমুল এহসানসহ মাদরাসার সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছাত্র সংসদের এই প্রশংসনীয় উদ্যোগ মাদরাসার পরিবেশকে যেমন সুন্দর করবে, তেমনি সাধারণ শিক্ষার্থীদের মাঝেও সচেতনতা বৃদ্ধি করবে। প্রতিটি শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ মাদরাসা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :