.তামিম হোসেন, দেবিদ্বার।।
মাদকের ভয়াল ছোবল থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষার আহ্বান জানিয়ে কুমিল্লার দেবীদ্বার উপজেলার সাইতলা এলাকায় এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৬ জুন) বিকেলে সাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতাসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণ এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
এ লক্ষ্যে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি, সমাবেশ ও প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, যুবসমাজ এবং এলাকাবাসী অংশ নেন। অনুষ্ঠানের শেষদিকে মাদক নির্মূলে সকলের সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :