• ঢাকা
  • শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লায় লবণের গাড়িতে মিললো এক লাখ ৬০ হাজার ইয়াবা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার:

কাভার্ডভ্যানে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় এক লাখ ৬০ হাজার জব্দ করেছে পুলিশ। এসময় পাঁচজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এসব ইয়াবা জব্দ করে।

আটকরা হলেন- কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, চৌদ্দগ্রাম থেকে প্রাইভেটকারের স্কটের মাধ্যমে ইয়াবার চালান ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকারের চালক ও সন্দেহজনক যাত্রীদের আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে কাভার্ডভ্যানে লবণ পরিবহনের আড়ালে ইয়াবা পাচার হচ্ছে বলে তারা স্বীকার করেন।

তিনি আরও বলেন, তল্লাশি চালিয়ে গাড়িটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ প্যাকেট থেকে এক লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়। ঘটনায় আরও কারা জড়িত তাদের বের করতে কাজ চালাচ্ছে পুলিশ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর